কানাইঘাট উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত
কানাইঘাট সংবাদদাতা: গত দুদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীর পানি বিপদ সীমার ১৪৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল থেকে এ পানি ক্রমেই বাড়ছে।
এতে কানাইঘাট দক্ষিণ বাজারের কামারপট্টিসহ বেশ কিছু নিম্নাঞ্চল এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ঈদের ঠিক পূর্ব মুহুর্তে বন্যার পানি কানাইঘাট বাজারে ডুকে পড়ায় কেনাকাটায় আসা নারী শিশুরা বিপাকে পড়েছেন।
এ ছাড়াও পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের বায়মপুর, ২নং ওয়ার্ডের রামপুর গ্রামের ভিতর দিয়ে পানি ঢুকার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে উপজেলার চাতল হাওর সহ সবকটি হাওরে পানি ঢুকতে শুরু করেছে। পানি ক্রমেই বাড়ার কারনে গৌরিপুর, কান্দেবপুরে নব নির্মিত সুরমা ডাইক নিয়ে চিন্তিত রয়েছেন এলাকার মানুষ।
এদিকে উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকার মধ্যে বন গৌরিপুর, গৌরিপুর, নয়ামাটি, ছোটদেশ, চড়িপাড়া, কুওরঘড়ি ও খুলুরমাটি সহ বিভিন্ন এলাকার সুরমা নদীর ডাইক ভেঙ্গে বন্যা দেখা দেওয়ার আশংকা রয়েছে।
কানাইঘাট পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার ফেরদৌসী বেগম জানান, বুধবার ভোর হতে কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৪৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এখন পর্যন্ত উপজেলার কোথাও মানুষ পানিবন্দী কিংবা বন্যার পানিতে প্রাণ হানির খবর পাওয়া যায়নি। বিকেলে এ রির্পোট লেখা পর্যন্ত সুরমা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed