দেশে ফিরেছেন মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক : ১০ দিনের সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দনে পৌঁছেন তিনি।
রাতে মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মহাসচিব সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছেছেন।’
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন তিনি। ১০ জুন উত্তর লন্ডনের হোটেল রয়েল এজেন্সিতে লন্ডন বিএনপি আয়োজিত এক ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মির্জা ফখরুল। ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইফতার পার্টিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয় বলে জানান লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।
লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠককালে দেশের চলমান পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন মহাসচিব।
গত ৩ জুন চিকিৎসার জন্য ব্যাংকক যান তিনি। সেখান থেকে ৮ জুন যান লন্ডনে। সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed