Main Menu

রাজধানীতে দুই বিউটি পার্লারকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: ভেজাল পণ্য ব্যবহারের দায়ে রাজধানীতে ফারজানা শাকিলস বিউটি পার্লারকে ২ লাখ ৫০ হাজার ও পারসোনা বিউটি পার্লারকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই কারনে দুই রেস্টুরেন্টকে করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা।

মঙ্গলবার (১২ জুন) সকালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ অভিযান পরিচালনা করেন।

ধানমন্ডির ২৭ নম্বরে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দুই পার্লারের পাশাপাশি কফিওয়ার্ল্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা ও ক্রিমসন কাপ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed