Main Menu

যুবদল নেতা টুকু কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ থানার নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

ঢাকার অপরাধতথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে টুকুকে হাজির করে তার ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অপরদিকে এ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন টুকুর আইনজীবী সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে বিচারক মামলার মূল নথি না থাকায় আগামী ২০ জুন রিমান্ড শুনানির জন্য দিন নির্ধারণ করে টুকুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সোমবার (১১ জুন) রাত সাড়ে ১২টার দিকে টুকুকে তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। টুকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed