Main Menu

ফেঞ্চুগঞ্জে এক রাতে ৩ দোকানে চুরি

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি বাজারে এক রাতে তিন দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার মাইজগাঁও বাজারে এসব চুরির ঘটনা ঘটে।

জানা গেছে- বিগত কয়েকমাস ধরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে ঘটছে চুরির ঘটনা। এরই ধারাবাহিকতায় রোববার রাতে এক সাথে বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোর, গ্রাম বাংলা রেস্টুরেন্ট ও আব্দুল কালাম এন্টারপ্রাইজে চুরি সংগঠিত হয়। এ সময় চোর দল নগদ টাকা, ল্যাপটপ, টিভি, মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

ধারাবাহিক এসব চুরির ঘটনায় বড় ধরণের ক্ষতির পাশাপাশি হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। জুয়াড়ী ও মাদকসেবীদের এসব চুরির পেছনে পরোক্ষভাবে দায়ী করে ব্যবসায়ীরা প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে জরুরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed