আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ২৫ জুলাই
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপ নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার (১১ জুন) বিকালে এই তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন।
তিনি জানান, নির্বাচন কমিশনারের আদেশক্রমে নির্বাচন ব্যবস্থাপনা-২ এর যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান প্রেরিত এক পত্রে এই উপ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন প্রেরিত পত্র অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ জুন এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৩ জুলাই। ২৫ জুলাই অনুষ্ঠিত হবে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ উপ নির্বাচনের ভোটগ্রহণ।
নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন আরো জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সবধরণের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী তিনি।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়ার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের পদ শূণ্য হয়। আতর আলী মিয়া উপজেলায় বেশ জনপ্রিয় ছিলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে ৪ বার আজমিরীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তরুণ বয়সে তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed