কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলো রিকশাচালক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছবিতে দাড়িওলা এই লোকটির নাম আক্তারুজ্জামান (৫৫)। তিনি পেশায় একজন রিকশাচালক। রিকশা চালক আক্তারুজ্জামানের বাড়ি নেত্রকোনা জেলায়। তবে তিনি বেশ কিছুদিন ধরে সিলেটের বালুচর এলাকায় বসবাস করছেন।
আজ সোমবার দুপুরে তিনি ৮৫০০০ টাকা কুড়িয়ে পান এবং তা ঐ সময়ে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান ও উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে চলমান ভ্রাম্যমাণ আদালতের কাছে জমা দেন এবং পরবর্তীতে তা আসল মালিক রুহেলের কাছে ফিরিয়ে দেয়া হয়।
আমিনুল ইসলাম রুহেল পুলিশকে জানান, তিনি জিন্দাবাজারের ইত্যাদি ফেবরিকস এর একজন কর্মচারী। প্রাইম ব্যাংকের লালদীঘির পাড় শাখা থেকে ৮৫ হাজার টাকা তুলে তিনি জিন্দাবাজারে ফিরছিলেন। এমন সময় পথিমধ্যে তার টাকা হারিয়ে যায়।
রিকশা চালকের এমন সততায় মুগ্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও এম সাজ্জাদুল হাসান ওই রিকশা চালকের নাম ও ঠিকানা রেখে দেন। সততার জন্য ওই রিকশা চালককে পুরস্কার দেবেন বলে ঘোষণা দেন তাঁরা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed