সিলেটে মাদক মামলার রায়ে ২ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মাদক মামলায় রায়ে ২ জনের মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (১১ জুন) দুপুরে এ আদেশ প্রদান করেন সিলেট মহানগর দায়রা জজ মুজিবুর রহমান ভূঁইয়া। মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, পারভেজ আলম সুমন ও হোসেন আহমদ মানিক।
আদালতের পিপি মফুর আলী এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ৯ মার্চ বৈদেশিক ডাকঘর শুল্ক ইউনিট দক্ষিণ সুরমা সিলেটের কার্যালয়ের ঠিকানায় পাকিস্তান থেকে ৪টি পার্সেল আসে।
পরে পার্সেল গুলো ডাক বিভাগের সুপার ভাইজার খুললে তাতে ৮ কেজি ৪৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।
পরে ২০১৪ সালের ১৩ মার্চ সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯ (১) ধারায় একটি নিয়মিত মামলা রজু করেন। পরে পুলিশ পরিদর্শক (এসআই) জমশেদ আলম ২০১৫ সালের ২ নভেম্বর মামলার চার্জশীট গঠন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় ঘোষণা করেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed