সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে কথিত বন্দুকযুদ্ধে শাহীন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩শ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ জুন) দিবাগত রাত তিনটার দিকে পৌর এলাকার চর রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত শাহীন শেখ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার (সংশোধনী) মৃত দানেশ শেখের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই শামীম, কনস্টেবল মানিক ও শামীম।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এতে তিন পুলিশ সদস্যসহ মাদক বিক্রেতা শাহীন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed