Main Menu

সিলেটে অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মিভূত, কোটি টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর প্রান কেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ গলিতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৯ জুন) সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত কোটি টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ গলির ভেতরের আর আর প্রিন্টার্স থেকে আগুনের সুত্রপাত হয় এবং মুহূর্তেই তা পার্শ্ববর্তী দোকান তাজিম অফসেট প্রেস ও সুমাইয়া প্রিন্টার্সে ছড়িয়ে পড়ে। এতে তিনটি দোকানই ভস্মীভূত হয়ে যায়। এছাড়া পাশের আরো দুটি দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ফয়জুর রহমান জানান- আর আর প্রিন্টার্স থেকে আগুনের সুত্রপাত হয় এবং মুহূর্তেই তা পার্শ্ববর্তী দোকান তাজিম অফসেট প্রেস ও সুমাইয়া প্রিন্টার্সে ছড়িয়ে পড়ে। এছাড়া বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।
এদিকে আগুনে পুড়ে যাওয়া তিনটি দোকানই ছাপাখানা। অগ্নিকান্ডে তিনটি দোকানের ছাপা মেশিনসহ অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed