কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সুমন নামের এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহত সুমন উপজেলার কুরুইন গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশের ভাষ্য, নিহত সুমন ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় জেলার দেবিদ্ধার উপজেলার ছেচরাপুকুরিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে পুলিশ।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমানের ভাষ্য, একদল ডাকাত দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে। এসময় ‘সশস্ত্র ডাকাত দল’ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়।
‘উভয় পক্ষের গুলিবিনিময়ে নিজেদের গুলিতেই সুমন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,’ বলেন ওসি।
ঘটনাস্থল থেকে এক রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান, কয়েকটি মুখোশ, ছোরা ও শাবল উদ্ধার করার কথা জানান থানা পুলিশের এই কর্মকর্তা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed