রাজধানীতে আগুনে বিআরটিসি’র ৬টি বাস পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে আগুন লেগে ৫টি দোতলা বাস ও একটি পরিত্যক্ত বাস পুড়ে গেছে।
শুক্রবার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর অফিসার মো. বাবুল মিয়া ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি জানান, প্রাথমিকভাবে খবর পেয়েছি ওখানে ৫টি বিআরটিসি’র দোতলা বাস ও একটি পরিত্যক্ত বাস পুড়ে গেছে।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে জানা যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed