রোটারী ক্লাব অব সিলেট’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীতে ‘রোটারী ক্লাব অব সিলেট’ নামের নতুন একটি ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) সন্ধ্যায় সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে কেক কেটে নতুন এই ক্লাবটির ক্লাব চার্টার উদযাপন করা হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. তোফায়েল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র বলেন, রোটারী ক্লাব অব সিলেট, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, রোটারী ইন্টারন্যাশনালের সহায়তায় ইতিমধ্যেই বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে পোলিও নির্মূল করা হয়েছে। সেই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব সিলেট, সিলেট অঞ্চলের মানব সম্পদের সমস্যা চিহ্নিত করে তাদের উন্নয়নের দৃশ্যমান প্রকল্প গ্রহণ করবে। এসময় তিনি ক্লাবটির সকল সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবটির সদস্যরা। অনুষ্ঠানে ডাক্তার উজ্জ্বল দত্তকে রোটারী পিন পরিয়ে ক্লাবের সদস্য পদ প্রদান করা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান আবুল হাসনাত ইবনে আবেদিন, অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমদ, আব্দুল বাসিত, অধ্যাপক শামসুন্নাহার বেগম, সালাহ উদ্দিন চৌধুরী, এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, ভানুজয় দাস, এডভোকেট মো. আবুল হাসান, কাজী আরিফুল হাসান, ড. মো. নাইম আলিমুল হায়দার, মো. রিয়াজুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফুল করীম, ড. মো. মাহফুজুর রহমান, আব্দুল আলিম শাহ, শাহ মো. শাসসুজ্জামান।
প্রসঙ্গত, মানব সেবার উন্নয়নে নিবেদিত রোটারী ইন্টারন্যাশনাল সারা বিশ্বে অন্যতম একটি সেবা সংগঠন হিসেবে পরিচিত। সিলেটে এই সংগঠনের অনেকগুলো ক্লাব থাকলেও এই প্রথম “সিলেট” নাম করণ নিয়ে রোটারী ইন্টারন্যাশনাল একটি নতুন ক্লাব অনুমোদন দেয়া হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed