এসএমপি’র তিন থানার ওসি পদে রদবদল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) সন্ধ্যায় এসএমপি কমিশনারের এক অফিস আদেশে তাদের রদবদল করা হয়।
এর মধ্যে কোতোয়ালী মডেল থানার ওসি গৌছুল হোসেনকে বিমানবন্দর থানায়, বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেনকে কোতোয়ালী থানায় এবং মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেনকে এসএমপি’র ডিবিতে বদলী করা হয়েছে। এছাড়া ডিবির পরিদর্শক আব্দুল কাইয়ুমকে মোগলাবাজার থানার ওসি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। রুটিন বদলির অংশ হিসেবে তিন থানার ওসি পদে রদবদল করা হয়েছে বলে জানান তিনি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed