কানাডার পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে কানাডার পথে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাইয়ে যাত্রাবিরতি শেষে টরন্টোর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এর আগে, ৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কানাডার পথে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
পরে স্থানীয় সময় রাত ১০টায় দুবাইয়ে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
দুবাইয়ে যাত্রাবিরতি করে স্থানীয় সময় শুক্রবার ভোর রাত সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী কানাডার উদ্দেশ্যে রওয়ানা হন। টরন্টো হয়ে তিনি পৌঁছাবেন কেব্যাকে।
আগামী ৯ জুন অনুষ্ঠেয় জি-সেভেন আউটরিচ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকটি দেশের সরকার প্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা সরকার।
সফর শেষে ১২ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed