গোলাপগঞ্জে ডাকাতি, আড়াই লাখ টাকার মাল লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়ায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। বুধবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার আমুড়া ইউনিয়নের ডামপাল গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, ওই রাতে ডামপাল গ্রামের হাজী তখন মিয়া ও অধন মিয়ার বাড়ীতে ডাকাতরা হানা দেয়। বাড়ির লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টার দিকে ৭/৮ জনের ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের লোকজনদের বেঁধে ফেলে। এর পর ডাকাতদল ঘরের স্টীল আলমিরা ও শোকেস ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এসময় তছনছ করা হয় পুরো ঘর।
হাজী তখন মিয়ার আত্নীয় কামাল আহমদ জানান, ডাকাতরা ঘর তছনছ করে আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।
এ ব্যপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed