Main Menu

সিলেটের টুকেরবাজার থেকে কিশোরী নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের টুকেরবাজারের মৈয়ারচরস্থ নানাবাড়ী থেকে বন্দরবাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গত ৬ জুন বুধবার রাত ৯টা থেকে তাহমিনা আক্তার মৌরী (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে।

সে দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ কুশিঘাট এলাকার মৃত নেছার আহমদের মেয়ে। তার গায়ের রং ফর্সা ও উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। নিখোঁজকালে তার পড়নে গোলাপী রংয়ের কামিজ ও কালো ওড়না ছিল।

এ ব্যাপারে জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ তার সন্ধ্যান পেলে মোবাইলে (০১৭১৭৯১৭৩৩৪, ০১৭১২৪৫২৬২৮) অথবা জালালাবাদ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed