জকিগঞ্জে বিদ্যুৎস্পৃস্টে কৃষকের মৃত্যু
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নামর আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রসুলপুর গ্রামের মৃত তবই আলীর ছেলে। বুধবার (০৬ জুন) ভোরে নামর আলী বাড়ির অদূরে ক্ষেতের কাজে গেলে মাটিতে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক লাইন সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
প্রতিবেশী ময়নুল ইসলাম চৌধুরী আব্বাস জানান, বাড়ির অদূরে ক্ষেতের জমিতে বৈদ্যুতিক লাইনটি দীর্ঘদিন থেকে ঝুলে ছিল। ভোরে নামর আলী তার জমির উপরে পড়ে থাকা বৈদ্যুতিক লাইন সরাতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি জকিগঞ্জ বিদ্যুৎ অফিসকে অবহিত করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এদিকে এলাকাবাসী এ ঘটনাটি বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে ঘটেছে উল্লেখ করা তারা বিদ্যুৎ বিভাগের কাছে এই দরিদ্র পরিবারটির ক্ষতিপূরণ দাবি করেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed