বিশ্ব পরিবেশ দিবসে ৫টি বন্যপ্রানী অবমুক্ত
শ্রীমঙ্গল সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গলে অবমুক্ত করা হয়েছে ৫টি বন্যপ্রাণী ও ৪টি পরিযায়ী পাখি।
মঙ্গলবার (৫ জুন) সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতৈল বেতবাগান নামক স্থানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের সভাপতিত্বে এই প্রাণীগুলো অবমুক্ত করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, প্রাক্তন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে ছিল একটি অজগর সাপ, একটি গন্ধগকুল, একটি লজ্জবতী বানর, একটি শঙ্খিনী সাপ, একটি তক্ষক ও ৪টি পরিযায়ী পাখি।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, অবমুক্ত করা প্রাণীগুলো গত দেড় মাসে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যের সন্ধানে লোকালয়ে এলে মানুষের হাতে ধরা পরে। আমরা এগুলো উদ্ধার করে লাউয়াছড়ায় তাদের পরিবেশে অবমুক্ত করেছি।
অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিবি বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও এখন বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় কাজ করে চলেছি। বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় সবাইকেই নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসার আহবান করেন তিনি। পরে শ্রীমঙ্গল বধ্যভূমি একাত্তর প্রাঙ্গনে বুদ্ধ নারিকেল, অশক ও পলাশ গাছের চারা রোপন করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed