Main Menu

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-পিকআপ সংর্ঘষে ৪জন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের চৌলিয়াবাড়ি গ্রামের মৃত জমশের আলীর ছেলে পিকআপ চালক জীবন (২৫), একই জেলার তেঘরা গ্রামের মমিনুলের ছেলে মামুন (২৭), একই গ্রামের হেলপার মুন্না (২৮) ও একই জেলার ভাজনিসা গ্রামের রবির ছেলে কৃষ্ণ (২৮)।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক সকাল ৭টার দিকে সরাতৈল এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের তিনজন নিহত ও একজন আহত হয়।

তিনি জানান, আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাককে আটক করা যায়নি।

Share





Related News

Comments are Closed