আম পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল এক কিশোরের। মঙ্গলবার (৫ জুন) সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রমজান আলী (১৬) নামের ওই কিশোর মৃত্যু বরণ করে।
নিহত রমজান উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের মগবুল হোসেনের ছেলে। মগবুল হোসেনের স্থায়ী ঠিকানা ব্রাম্মণবাড়ি জেলার সদর উপজেলার জাম ছাতইল গ্রামে। মগবুল হোসেন তার কিশোর ছেলেকে সাথে নিয়ে তাহিরপুরের ননাই গ্রামে ভাড়াটিয়া বাসায় থেকে এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করে আসছিলেন।
নিহতের পিতা মগবুল হোসেন জানান, উপজেলার ননাই গ্রামে থাকা ভাড়াটিয়া বাসার পার্শ্ববর্তী বাড়িতে মঙ্গলবার বেলা ১১টার দিকে আম পাড়তে নিয়ে যায় কিশোর রমজান আলীকে। এরপর আমগাছে উঠে আম পাড়ার এক পর্যায়ে গাছের ঢাল ভেঙ্গে রমজান গাছ থেকে পড়ে গেলে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়।
চিকিৎসার জন্য দুপুরের দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর সেখানখার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর সন্ধায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed