শব-ই-কদরের ছুটি ১৩ জুন পুনঃনির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: শবে কদর উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি পুনঃনির্ধারণ করে দিয়েছে সরকার। আগামী ১২ জুনের পরিবর্তে ১৩ জুন এ ছুটি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট- ১৮৮১ এর ২৫ ধারার বিশ্লেষণে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী আদেশে শব-ই-কদরের এই ছুটি পুনঃনির্ধারণ করা হল।
মঙ্গলবার (৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, “যে সকল অফিসের সময় সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয়ে থাকে সে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।”
২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রোজা শুরু হবে এমনটা ধরে ১২ জুন নির্বাহী আদেশে শব-ই-কদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল।
কিন্তু গত ১৮ মে থেকে রোজা শুরু হওয়ায় ১২ জুন শব-ই-কদরের রাতে ইবাদত-বন্দেগী করবেন মুসলমানরা। এজন্য শব-ই-কদরের ছুটি পুনঃনির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।
আগামী ১৫, ১৬, ১৭ জুন রোজার ঈদের ছুটি নির্ধারণ করা আছে। তবে রোজা ৩০টি হলে ১৮ জুনও ঈদের ছুটি থাকবে।
১৮ জুন ঈদ হলে দেশ টানা ৫ দিনের ছুটিতে পড়বে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed