শ্রীধরা-নবাং ওয়েলফেয়ার ট্রাস্ট’র লোগো উন্মোচন
এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: শ্রীধরা-নবাং ওয়েলফেয়ার ট্রাস্ট প্যারিস ফ্রান্সের লোগো উন্মোচন, নব গঠিত পর্ষদের পরিচিতি, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জুন) প্যারিসের গার দো নর্দের তান্দুরি শুকরিয়া রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের নির্বাচন কাউন্সিল প্রধান আহমেদ খালেদ মুসার সভাপতিত্বে ও সদস্য মোয়াজ্জেম হোসেন কামালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা এডভোকেট রামজীদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাষ্টের নির্বাচন কাউন্সিল এর সদস্য হাসান আহমদ, সাব্বির আহমদ,আজিজুর রহমান হিরা, পারভেজ আহমদ, সাব্বির খান। বক্তব্য রাখেন, পারভেজ হোসেন, আং বাছিত, হিফজুর রহমান, ইমন আহমদ, জাকারিয়া আহমদ আং কাদির, নজমুল হোসেন, আশরাফ উদ্দিন ছোটন, শাহ আলম প্রমুখ।
এসময় শ্রীধরা-নবাং ওয়েলফেয়ার ট্রাস্ট প্যারিস ফ্রান্সের নব গঠিত পর্ষদে পারভেজ হোসেনকে সভাপতি, নজমুল হোসেনকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও আশরাফ উদ্দিন ছোটনকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
পরে মাওলানা আব্দুল কাইয়ুমের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed