Main Menu

গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের আয়োজনে বাংলাদেশী কমিউনিটির সম্মানে এবং মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জুন) বিকেলে প্যারিসের গার দো নর্দের একটি রেষ্ট্রুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সরব অংশগ্রহণে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল যেন এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

পরিষদের সভাপতি লিয়াকত আলী মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলাল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এমএ কাশেম, সহ সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সৈয়দ ওয়েসলি ইকবাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েস, সিলেট বিভাগ শাহজালাল স্পটিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন, সিলেট সদর এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহ জামাল, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হেনু মিয়া , সংস্কৃতিক সম্পাদক গীতিকার ফরিদুজ্জামান, স্বরলিপি সাংস্কৃতিক গুষ্ঠি ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, রাজনগর সমাজ কল্যাণ সমিতিপ্রমুখ ফ্রান্সের সভাপতি ও ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, ফ্রান্স ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান মাষ্টার, সহ সভাপতি আলতাফুর রহমান, সেলিম উদ্দিন, বিলাতুর রাজা, জয়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেব মন্টু ও প্রচার সম্পাদক ওলিউর রহমান আলী প্রমুখ।

পরে দেশ ও উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া ও ইফতার পরিচালনা করেন মাওলানা নাহিদ আহমদ।

Share





Related News

Comments are Closed