আসন্ন সিটি নির্বাচন উপলক্ষ্যে সুজন’র পরিকল্পনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুজন সুশাসনের জন্য নাগরিক সিলেট জেলা কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার নজরুল একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুজন’র কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। অন্যানের মধ্যে বক্তব্য দেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মো. আব্দুল হালিম, জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার, হাসিনা মহিউদ্দিন, লক্ষীকান্ত সিংহ, ফয়সল আহমদ বাবলু, আামিনুল ইসলাম, আহসানুল হক, আমিন তাহমিদ, তামান্না আহমেদ, মিজানুর রহমান, কাওছার আহম্মদ, কয়েছ আহমদ , কামাল আহমেদ, মারুফুজ্জামান, দিলোয়ার হোসেন, রুপক দে, বদরুল আহমেদ, আখলিমা আক্তার, ইমরান উদ্দিন, ইউসুফ আলী, আতিউর রহমান, এ মুইদ চৌধুরী, সালেহ আহম্মেদ, আফজাল হোসেন, নজমুল হোসেন, ইকবাল হোসেন, শ্যামা নন্দ দাস,আব্দুল আলীম,মমিনুল হক ফাহিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগণের এখন একটাই দাবি অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন। তাই সুজনের সকল সদস্যকে সতর্কভাবে কাজ করতে হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটির সদস্যদের জাগাতে হবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে দেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন থাকবে।
সভায় বক্তারা প্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান, প্রার্থীদের দাখিল করা তথ্য ভোটারদের মাঝে তুলে ধরা, লোক সংগীতের মাধ্যমে ভোটারদের সৎ যোগ্য প্রার্থীদের নির্বাচিত করণে সচেতনতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed