জাফলংয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে গিয়ে মো. সাগর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি গ্রামের উসমান গণির ছেলে। শনিবার দুপুরে (২ জুন) জাফলং পিয়াইন নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে স্থানীয় জাফলং নদীতে গোসল করতে নামে সাগর। এসময় হঠাৎ করে পানির নিচে তলিয়ে যায় সে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সূরতহাল রিপোর্ট তৈরি করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed