Main Menu

৫দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মুশাহিদের

কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটের সুরমা নদীতে পাথরবাহী বলগেটের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ আট বছরের শিশু মোশাহিদের সন্ধান মেলেনি।

গত রোববার দুপুরে উপজেলার কুওরঘড়ি মন্দিরের ঘাট এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হয় সে। এরপর থেকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিভিন্ন স্থানে তল্লাশী করলেও তার মরদেহের কোন সন্ধান পাননি।

এদিকে, গুরুতর আহত নিখোঁজ মোশাহিদের মা হাসনা বেগম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার চাচা বুলবুল আহমদ।

এ ঘটনায় কানাইঘাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। বলগেট ও নৌকা দুটি পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন থানার ওসি আবদুল আহাদ।

Share





Related News

Comments are Closed