সুপারশপ ফিজায় পঁচা মাছ, ৭০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ২৪ ডটকম: সিলেটের জনপ্রিয় সুপারশপ ফিজায় পঁচা মাছ পেয়েছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। পঁচা মাছসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, আমদানিকারকের নাম না থাকা এবং পণ্যের গুণগত মান না থাকার অভিযোগে ‘ফিজা এন্ড কোং’কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ মে) বেলা আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
এদিকে নগরীর শিবগঞ্জ বাজারে মূল্য তালিকা না থাকায় বেশকিছু মাছ ব্যবসায়ীকে সতর্ক করা হয়। এরপর এক ফল ব্যবসায়ীকে পণ্যে লেভেল না থাকার কারণে আরো ১০০০ টাকা জরিমানা করা হয়।
পবিত্র রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রোববার বেলা আড়াইটার দিকে নগরীর উপশহর এলাকা দিয়ে অভিযানে নামে বাজার মনিটরিং টিম। অভিযানে নেতৃত্ব দেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুবাইয়া। এছাড়া অভিযানে বিএসটিআই ও বাজার মনিটরিং প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
অনলাইনে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং ট্যাক্স
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিংRead More
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More



Comments are Closed