রমজানে বাজার পরিদর্শনে সিলেট চেম্বার নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে বাজার পরিদর্শন কর্মসূচীর অংশ হিসেবে বাজার পরিস্থিতি পরিদর্শন করেন চেম্বার নেতৃবৃন্দ। রোববার দুপুরে সিলেট চেম্বার নেতৃবৃন্দ কাজিরবাজার ও রিকাবীবাজারে বাজার পরিস্থিতি পরিদর্শন করেন।
এসময় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও ভোক্তা সাধারণকে ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সিলেট চেম্বার বাজার পরিদর্শন কর্মসূচী গ্রহণ করেছে।
তিনি এ কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য বিএসটিআই, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, সাংবাদিক ও ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ, বিএসটিআই এর সহকারী পরিচালক প্রকৌশলী রকিবুল হাসান রিপন, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মোঃ সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, চন্দন সাহা, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, কাজিরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল হক জাহাঙ্গীর, শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহীন আহমদ, শফিকুর রহমান, আব্দুল মতিন, আব্দুস সামাদ মান্না, কাজিরবাজার মাছ বাজার সমিতির বাপ্পী আহমদ, রিকাবীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা এবং বিভিন্ন প্রেস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
Related News
অনলাইনে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং ট্যাক্স
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিংRead More
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More



Comments are Closed