সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত ভর্তি বাতিলের জরিমানা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন সিলেটের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২৭ মে) এমসি কলেজের প্রধান ফটকে ‘জরিমানার নামে ব্যবসা মানি না’, ‘অযৌক্তিক জরিমানা থেকে মুক্তি চাই’ প্রভৃতি শ্লোগানের ফেস্টুন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, ২০১৬-১৭ সেশনে আমরা কলেজে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ভর্তি হওয়ার পর এবার ভর্তি বাতিল করে নির্দিষ্ট ফি দিয়ে ২০১৭-১৮ সেশনে অন্য বিষয়ে ভর্তি হয়েছি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন করে অন্য বিষয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিলে জরিমানার নতুন সিদ্ধান্ত নিয়েছে। এতে ভর্তি বাতিলকৃৃত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিক পরমিাণে জরিমানা ধার্য করেছে।
ভর্তি বাতিলে জরিমানা প্রত্যাহারের দাবী জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ভর্তি বাতিলের জন্য ১০ হাজার ৭০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এ অযৌক্তিক জরিমানা পরিশোধ করা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। অবিলম্বে আমাদের ভর্তি নিশ্চিত করে রেজিস্ট্রেশন কার্ড দেয়া হোক আর না হলে দাবী আদায়ে আরো কঠোর কর্মসূচীতে দেয়া হবে।
এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন, তাজুল ইসলাম, ইকরামুল অালম, প্রিয়াংকা রায়, সানজিদা আক্তার, জুবের অাহমদ, আবু হুরায়রা প্রমুখ।
প্রসঙ্গত, একই দাবীতে গত শনিবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed