Main Menu

সিলেটে প্রবাসীর ফ্লাটে চুরি, অর্ধ কোটি টাকার মাল লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহর আবাসিক এলাকার একটি সুরক্ষিত ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা ভবনের ফ্লাটে ঢুকে ডায়মন্ড সেট, স্বর্ণালংকার, নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্রসহ অর্ধকোটি টাকার মালামাল লুঠে নেয়।
শনিবার দিনগত রাত ১০টার দিকে নগরীর উপশহরের ¯িপ্রং টাওয়ার-২ এর ৫ম তলায় প্রবাসী ফেরদৌসী রহমানের ফ্লাটে এ ঘটনা ঘটে।
বাসার বাসিন্দা ফেরদৌসী রহমান জানান, ঘটনার সময় তিনি জরুরী প্রয়োজনে বাসার বাহিরে ছিলেন। রাত দেড়টায় বাসায় ফিরে মালামাল তছনছ করা দেখতে পান।
তিনি বলেন, সংঘবদ্ধ চোরেরা ৩০ লাখ টাকা মুল্যের ডায়মন্ডের গহনা সেট, ২০ লাখ টাকা মূল্যের ৫০ ভরি স্বর্ণালঙ্কার, ১টি আইফোন ও ক্যামেরা লুঠে নেয়। ঘটনাটি তিনি শাহপরান থানায় জানিয়েছেন।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। সুরক্ষিত ফ্লাটে চুরির এমন ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed