বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আবদুল্লাহ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের মৃত আবদুন নুরের পুত্র। রবিবার সকালে গ্রামের একটি কবরস্থানের গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, আবদুল্লাহ ৫/৬ বছরে ধরে মানসিক ভারসাম্যহীন। রবিবার সকাল ১০টার দিকে নাচুনী গ্রামের হাজী আনোয়ার আলীর পারিবারিক কবরস্থানের একটি মেরুন গাছে তাকে (গলায় ফাঁস দেয়া) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে লাশ উদ্ধারে যাওয়া থানার এসআই সবুজ কুমার নাইডু বলেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed