ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ হয়েছে। রবিবার (২৭ মে) বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী প্রশাসন ভবনের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
এ বছর ছাত্রী পাশের হার ৯৩ দশমিক ২৪ শতাংশ আর ছাত্র পাশের হার ৯৩ দশমিক ২০ শতাংশ। প্রথম বর্ষের (অনিয়মিত) পাসের হার ৮০ দশমিক ৯০ শতাংশ, দ্বিতীয় বর্ষে পাসের হার ৮৮ দশমিক ৩০ শতাংশ এবং তৃতীয় বর্ষের পাসের হার ৯৩ দশমিক ২১ শতাংশ।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, প্রথম বর্ষে দুই হাজার ৮৪৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন দুই হাজার ১০৯ জন।
দ্বিতীয় বর্ষে ৫০ হাজার ৯০৩ পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ১৭ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩০৪ জনের মধ্যে ৩৫ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২ হাজার ৫৪ জন। এর মধ্যে ফাযিল ১ম বর্ষে (অনিয়মিত) ২ হাজার ৮ শত সাতচল্লিশ জন, দ্বিতীয় বর্ষে ৫০ হাজার ৯ শত ৩ জন এবং তৃতীয় বর্ষে ৩৮ হাজার ৩ শত ৪ জন।
দেশব্যাপী ২৯৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের আগস্ট মাসে ফাযিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হলেও বন্যার কারনে তা শেষ হয় ২০১৭ সালের ৭ নভেম্বর।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ ফলাফল পাওয়া যাবে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed