বিশ্বনাথে ব্যবসায়ী কয়েছের বিরুদ্ধে টাকা আত্নসাত মামলা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের আল-হেরা মার্কেটস্থ ‘বিডি আনলকার এন্ড ট্রেনিং সেন্টার’র পরিচালক ও উপজেলার দশঘর ইউনিয়নের পূর্ব বরুনী গ্রামের জিলু মিয়া পুত্র মো. কয়েছ এর বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হযেছে। উপজেলার লামাকাজী ইউনিয়নের বুরকী গ্রামের রুজিউর রহমানের পুত্র সিদ্দিকুর রহমান বাদি হয়ে গত ২৩ মে বুধবার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে এই মামলাটি দায়ের করেন। সি.আর মামলা নং ১৬৫/২০১৮ইং।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, পারিবারিক ও সামাজিক পূর্ব পরিচয়ে অভিযুক্ত মো. কয়েছের সাথে সুসম্পর্ক হয় বাদি সিদ্দিকুর রহমানের। এই সুবাদে তার (সিদ্দিক) কাছ থেকে ৩ লাখ টাকা ঋণ নেন মো. কয়েছে।
পাওনা টাকা পরিশোধের জন্য তাগাদা দিলে গত ১১ এপ্রিল কয়েছকে সিদ্দিকুর রহমানকে নিজের স্বাক্ষরিত পুবালী ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের একাউন্টের তিন লাখ টাকার একটি চেক প্রদান করেন কয়েছ। এরপর বাদি চেকটি নগদায়নের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখায় জমা করলে ব্যাংক কর্তৃপক্ষ সর্বশেষ গত ১৫ এপ্রিল ওই চেকখানা ডিজঅনার করেন। অতঃপর বাদী সিদ্দিকুর বিবাদী কয়েছের সঙ্গে যোগাযোগ করলে সে কোন সদোত্তর না দেওয়ায় বাদী তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে গত ১৯ এপ্রিল পাওনা টাকা পরিশোধের জন্য ৩০দিনের সময় দিয়ে লিগ্যাল নোটিশ প্রদান করেন। কিন্ত এই ৩০দিনের মধ্যে টাকা পরিশোধ না করায় এনআই এক্ট এর ১৩৮ ধারায় আদালতে মামলাটি দায়ের করেন।
Related News
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More



Comments are Closed