বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় নিহত ১
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আনোয়ার আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শুক্রবার রাত ১২টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আনোয়ার আলী উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের মসকন্দর আলীর ছেলে।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামের মসকন্দর আলী ও সিদ্দেক আলীর লোকজনের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৫ মে শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সিদ্দেক আলী লোকজন মসকন্দর আলীর লোকজনের ওপর হামলায় চালায়। এতে মসকন্দর আলী ও তার ছেলে আনোয়ার আলী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টায় আহত আনোয়ার আলী মারা যান।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed