Main Menu

তাসফিয়া হত্যায় মিজান ৩ দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে বহুল আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আসিফ মিজানকে (১৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার (২৫ মে) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ইমরান খানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসিফ মিজানকে আদালতে হাজির করে পতেঙ্গা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২৩ মে) দিবাগত রাত ১১টায় নগরের পাঁচলাইশ থেকে তাসফিয়া আমিন হত্যা মামলার অন্যতম আসামি আসিফ মিজানকে গ্রেফতার করে পতেঙ্গা পুলিশ। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আসিফ মিজান বেশ কিছু তথ্য দিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২ মে সকালে চট্টগ্রামের পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাট পাথরের ওপর থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের (১৬) মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed