তসলিমা নাসরিনের মরণোত্তর দেহদান
বৈশাখী নিউজ ডেস্ক: মৃত্যুর পর মানুষের কল্যাণে নিজের দেহকে উৎসর্গ করতে চান লেখিকা তসলিমা নাসরিন। তাই মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন তিনি। তসলিমা চান, মৃত্যুর পর তাঁর দেহ যেন গবেষণার কাজে ব্যবহার করা হয়।
ভারতের রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এইমস) মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার পর মঙ্গলবার (২২ মে) এক টুইট বার্তায় এ কথা জানান তসলিমা।
টুইট বার্তায় তসলিমা বলেন, ‘এইমসের গবেষণা ও শিক্ষার জন্য মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত নিয়েছি।’
নিজের ফেসবুক পেজে ওই অঙ্গীকারের একটি প্রমাণপত্রও পোস্ট করেন তিনি। বর্তমানে তসলিমা ভারতে বসবাস করছেন।
Related News
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ৭৪টি নরমাল ডেলিভারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্নRead More
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More




Comments are Closed