৮০ হাজার টাকার কাপড় নিয়ে রিক্সাচালক উধাও
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ৮০ হাজার টাকার কাপড় নিয়ে উধাও হয়েছে এক রিক্সাচালক। সোমবার (২১ মে) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পার্সেলে আসা ৮০ হাজার টাকা মূল্যের লুঙ্গি ভর্তি কার্টুন নিয়ে কদমতলীস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে রিক্সাযোগে নিয়ে আসছিলেন হাসান মার্কেটের একটি দোকানের ম্যানেজার সাহাব উদ্দিন। সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌছলে অজ্ঞাতনামা ব্যক্তিকে ধাক্কা দেয় রিক্সা চালক।
এসময় রিক্সাচালকের সাথে ঐ পথচারীর কথাকাটাকটি ও হাতাহাতি শুরু হয়। এসময় ম্যানেজার সাহাব উদ্দিন তাদের হাতাহাতি থামাতে রিক্সা থেকে নেমে পড়েন।
আর এই সুযোগে রিক্সাচালক মালামাল নিয়ে উধাও হয়ে যায়। নগরীর বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
রিক্সা চালকের মধ্যে এ ধরনের একটি সিন্ডিকেট বহুদিন ধরে নগরীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ অপকর্মে জড়িত রয়েছে। প্রায় সময় যাত্রীদেরকে মালামাল খোয়াতে হয় এ সিন্ডিকেট সদস্যদের কারণে। এ ঘটনায় দোকানের ম্যানেজার সাহাব উদ্দিন বাদি হয়ে ২২ মে সিলেট কতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed