সিলেটে ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারস থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে গার্ডেন টাওয়ারের নবম তলাা ৪০৮২ নং কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নগরীর কাজলশাহ এলাকার মৃত বঙ্কেশ রায়ের ছেলে ও গার্ডেন টাওয়ারের নবম তলার বাসিন্দা ফয়সল আহমেদ সম্রাট (৪৬) এবং কানাইঘাট উপজেলার আগরছটির ফখরুল ইসলামের ছেলে ও বর্তমানে মোগলাবাজার থানার শিববাড়ীর বাসিন্দা রাজিব আহমদ (১৮)।
এসময় তাদের কাছ থেকে ১০৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের ফোয়েল পেপার এবং ইয়াবা বিক্রির নগদ ১১০০ টাকা উদ্ধার করা হয়।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed