তাহিরপুরে ১২ বছরের কিশোরীর আত্বহত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মাকে মুদি দোকানে মুড়ি আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে মদিনা বেগম (১২) নামের এক কিশোরী আত্বহত্যা করেছে। সোমবার রাতে পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত কিশোরী উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত জবেদ আলীর মেয়ে। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে মদিনা ছিল সবার ছোট।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কিশোরী মদিনা সোমবার বিকেলে তার মাকে গ্রামের মুদি দোকানে মুড়ি আনতে পাঠিয়ে পরিবারের সকলের অগোচরে বসতঘর লাগোয়া বাংলাঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত কিশোরীর মা আফিয়া বেগম জানান, মদিনা এর আগেও দু’বার আত্বহত্যা করার চেষ্টা করেছে, তখন থেকেই পরিবারের লোকজন তাকে নজরদারী করে আসছিলো।
তাহিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুর রহমান বলেন, নিহত কিশোরীর পরিবারের লোকজন ও প্রতিবেশীদের দেয়া তথ্য অনুযায়ী প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক কারনে এমনকি আত্বহত্যার প্রবণতা থেকেই ওই কিশোরী আত্বহত্যা করেছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed