স্বপ্ন পুরণ হলো না কানাইঘাটের ইব্রাহিমের
বিশেষ প্রতিনিধি : স্বপ্ন ছিলো ইউরোপের দেশে গিয়ে পরিবারের বর্তমান অবস্থার পরির্বতন করবেন। শত কষ্টের মাঝেও পাড়ি দিলেন মধ্যপাচ্যের দেশ ওমানে। বেশ কিছুদিন ছিলেন সেখানে।
তারপর দালালদের মাধ্যমে ওমান সাগর হয়ে ইউেেরাপে ডুকার চেষ্টা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ওমান সাগরে ওমানী কোষ্টর্গাডের গুলিতে নীল জলরাশিতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন সিলেটের কানাইঘাটের মোঃ ইব্রাহিম (তমিজ)।
তার নিহতের তথ্য নিশ্চিত করেন কাইঘাটের দিঘিপাড়ের মানিকপুর গ্রামের বাসিন্দা ও ওমান প্রবাসী মোস্তফা রহমান শামীম। ইব্রাহিম কানাইঘাট উপজেলার ৪নং সাতবাগ ইউনিয়নের সদিওলের মাটি গ্রামের সিরাজ উদ্দিনের (কুটই মিস্ত্রী) তৃতীয় ছেলে।
মোস্তফা রহমান শামীম জানান, গত ১৯ এপ্রিল গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর মারা যান ইব্রাহিম। তবে একমাস পরে গত ১৯ মে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা জানতে পারেন ইব্রাহিম মারা গেছেন। তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানান প্রবাসি শামিম।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed