সিলেটে ফুলকলিকে ৭০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ফুলকলিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত বাজার মনিটরিং টিম। মূল্য তালিকা টাঙানো না থাকায় সোমবার বিকেলে ফুলকলির বন্দরবাজার শো-রুমে এ অভিযান পরিচালনা করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ও কোমল পানীয় জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অভিযানে ফুলকলি ছাড়াও বন্দরবাজারের লালবাজারের ত্রিবেদী স্টোরে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা ও চড়া দামে সবজি বিক্রির অপরাধে মুমিন নামে এক সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক। ভোক্তা অধিদফতরের মার্কেটিং কর্মকর্তা মোর্শেদ কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজানে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযান অব্যাহত থাকবে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed