বিশ্বনাথে মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নূর কর্তৃক মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি ও উপজেলার মীরেরগাঁও গ্রামের মসজিদে তালা দিয়ে মুসল্লিদেরকে নামাজ পড়া থেকে বঞ্চিত রাখার প্রতিবাদে এবং বিভিন্ন থানায় মিরেরগাঁও গ্রামবাসীর উপর দায়েরকৃত চাঁদাবাজিসহ মিথ্যা মামলাগুলি প্রত্যাহার ও আব্দুন নূরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১মে) বিকেলে ৩টায় উপজেলার পঞ্চগ্রাম শাহী ঈদগাহের সম্মুখস্থ রাস্তায় মিরেরগাঁও গ্রাম ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন পালিত হয়।
অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল’র সভাপতিত্বে ও ফারুক আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য রিয়াজ মিয়া, সমাজসেবক মিজানুর রহমান মোজাহিদ, বেলাল আহমদ, মীরগাঁও হযরত তালহা (রাঃ) ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের নজির, সংগঠক ফখরুল আমিন।
মানববন্ধনে বক্তারা নিরীহ গ্রামবাসীর উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও প্রবাসী আব্দুন নুরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি আহবান জানান।
মানববন্ধনে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান-১ আলতাব আলী মেম্বার, সাবেক ইউপি সদস্য সায়েস্তা মিয়া, মুরব্বি ইর্শাদ আলী, আব্দুল আজিজ, লিলু মিয়া, হাসিম আলী, সজ্জাদ মিয়া, আব্দুল মুতলিব, আব্দুর রব, মাওলানা আব্দুস সালাম, হাজী জমসের আলী, আজমান আলী, আসিক আলী, সফিক মিয়া, কটাই মিয়া, গৌছ আলী, রজব আলী প্রমুখ সহ এলাকার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed