ওজনে কম দেয়ায় স্বপ্ন’কে ১০ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক : ওজনে কম দেয়ার অভিযোগে রাজধানীর বানানীতে চেইনশপ স্বপ্নের আউটলেটকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরের দিকে বনানীতে ‘স্বপ্ন’র আউটলেটে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেখানে প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন পণ্যের মান খতিয়ে দেখে দলটি। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কম দেয়া, পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।
তিনি আরো জানান, বনানীর স্বপ্নের আউটলেটে বিভিন্ন ব্রান্ডের কোমল পানীয়ের মেয়াদ শেষ হওয়ার পরও তারিখ পরিবর্তন করে বিক্রি করছে তারা। এছাড়াও দুধ ও জুসের মেয়াদ আগেই শেষ হয়েছে তা বিক্রি করছে। এমনকি গরুর মাংস ৪৫০ টাকায় বিক্রির কথা থাকলেও তারা বিক্রি করছিল ৫৫০ টাকায়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed