Main Menu

ঢাবি শিক্ষার্থীকে যৌন হয়রানি: চার বাস আটক

বৈশাখী নিউজ ডেস্ক: চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রাস্ট পরিবহনের চারটি বাস আটক করেছে।

গত ১৭ মে কারওয়ান বাজারে পরিবহনের এক স্টাফ ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন এমন অভিযোগে বাসগুলো আটক করা হয়।

হয়রানির শিকার ওই ছাত্রীর বন্ধু রাশেদ মাহমুদ জানান, ট্রাস্ট পরিবহনের হেলপার বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ওই ছাত্রীর সাথে খারাপ আচরণ করেন। চলন্ত বাসে ওই ছাত্রীকে যৌন হয়রানি করা হয়। পরে হয়রানির শিকার ছাত্রী শাহবাগ এলাকায় বাস থেকে নেমে যান।

এ ঘটনা জানতে পেরে ওই ছাত্রীর বন্ধুরা গত বৃহস্পতিবার ট্রাস্ট পরিবহনের একটি বাস আটক করে হেলপারের শাস্তি দাবি করেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্ণপাত না করায় রবিবার স্টাফসহ আরো তিনটি বাস আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করা বাস চারটি ক্যাম্পাসের মল চত্বরে রাখা হয়েছে।

এ বিষয়ে ঢাবির প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, তিনি বিষয়টি শুনেছেন তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।-ইউএনবি

Share





Related News

Comments are Closed