কদমতলীতে হামলায় গনতন্ত্রী পার্টি নেতা কুদ্দুস গুরুতর আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা গণতন্ত্রী পার্টির শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক রুস্তুম আলম কুদ্দুস (৫০) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় দক্ষিণ সুরমার কদমতলীতে এ ঘটনা ঘটে। রুস্তুম আলম কুদ্দুস কদমতলী স্বর্ণশিখা আবাসিক এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহত রুস্তুম আলম কুদ্দুস জানান, তার প্রতিবেশি বাবলু হোসেন, মনির উদ্দিন, মোবারক মিয়া, নুর মিয়াসহ অন্যান্যরা পূর্ব শত্রæতার জের ধরে তার উপর অতর্কিত হামলা চালিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed