ওজনে কম দেওয়ায় সুপারশপ স্বপ্নকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ওজনে কম দেওয়ার অপরাধে সিলেট নগরীর উপশহর এলাকার সুপারশপ স্বপ্নকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় রমজান উপলক্ষে এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
র্যাব-৯ এর সিপিসি-১ এবং সদর কোম্পানি সিলেট ক্যাম্পের বিশেষ অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং এএসপি মাঈন উদ্দিন, এসএসপি নাহিদ হাসান ও জাতীয় ভোক্তা অধিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুপারশপ স্বপ্ন ছাড়াও শাহপরান এলাকার গ্রিনচিলি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না এবং রান্নার দ্রব্য সামগ্রী রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নগরীর বন্দর বাজার এলাকায় মাংসের দোকানে পণ্য তালিকা না থাকায় ১ হাজার টাকা এবং অবৈধ ভাবে মোটরসাইকেল পার্কিংয়ের অপরাধে একাধিক মোটরসাইকেল চালককে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed