সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের খালকুলা এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গুপীন্দ্রনাথ সরকার (৪৫), তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহম্মেদের ছেলে সোহাগ (২৮) ও একই উপজেলার আমবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী রেনুকা খাতুন (৪০)।
আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানটি তাড়াশ থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, চালক ও তার সহযোগীসহ বাসটি আটক করা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed