Main Menu

শাবিতে বাংলা বিভাগের উন্নয়নমূলক কর্মশালা

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে শাবির বাংলা বিভাগে উন্নয়নমূলক পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন “বি” এর বাংলা বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাংলা বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য এর সভাপতিত্বে বিভাগীয় প্রধান সঞ্চালনায় ড. আশরাফুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমসহ বাংলা বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করে বাংলা বিভাগকে পরিপূর্ণ বিভাগ করা হবে। আগামী ৪-৫ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোর অনেক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস সুন্দর ভাবে সেলফ অ্যাসেসমেন্ট কার্যক্রম সম্পন্ন করার জন্য বাংলা বিভাগের সকল শিক্ষকদের ধন্যবাদ জানান। উন্নয়ন প্রতিবেদনে বিভাগের প্রত্যেক বিষয়ের উন্নয়নের জন্য বাজেট দিতে বলেন। তিনি বিভাগীয় সহকর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বিভাগের একাডেমিক কাজসমূহ যথাসময়ে সম্পাদন করার জন্য আহবান জানান।

Share





Related News

Comments are Closed