Main Menu

নগরীর বন্দরবাজারে রাস্তার ডিভাইডার অপসারণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার করিম উল্যাহ মার্কেটের সম্মুখের রাস্তার ডিভাইডার অপসারণ করা হয়েছে। ১৬ মে বুধবার রাত সাড়ে ১১টায় সেখান থেকে ১৮ ফুট ডিভাইডার অপসারণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও উপস্থিত ছিলেন।
ডিভাইডার অপসারণ করায় উল্লাস প্রকাশ করেছেন করিম উল্যাহসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। তারা জানান, এ ডিভাইডার তাদের ব্যবসা-বাণিজ্যে বিরুপ প্রভাব ফেলেছিল। এটি অপসারিত হওয়ায় সে অবস্থা কেটে যাবে।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, এ ডিভাইডার অপসারণের ফলে নগরীর বন্দরবাজারসহ আশ-পাশ এলাকার লোকজন সাচ্ছ্যন্দে চলাফেরা করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে রাস্তার উভয় পাশে যানবাহন ইউটার্ণ করতে পারবে।

Share





Related News

Comments are Closed